সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সৌদি আরব থেকে তুরস্কের ১৬ নাগরিককে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ফেতুল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ১৬ নাগরিককে বহিষ্কার করেছে সৌদি আরব। তুর্কি সরকারের অনুরোধে সৌদি আরব তাদের বহিষ্কার করে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সৌদি সরকার এসব ব্যক্তিকে বহিষ্কার করার কয়েক ঘণ্টা পর তাদেরকে বিমানে করে তুরস্কের আনতোলিয়া প্রদেশে নেয়া হয় এবং দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী পুলিশ বিভাগ তাদেরকে আটক করে।

আনাদোলু দাবি করেছে, বহিষ্কৃত ব্যক্তিরা সৌদি আরবে হজযাত্রী সংগ্রহের কাজে লিপ্ত ছিলেন এবং তারা সেই অর্থ গুলেন আন্দোলনের জন্য পাঠাচ্ছিলেন। তুর্কি সরকার গুলেন আন্দোলনকে নিষিদ্ধ করেছে এবং সংগঠনটিকে ‘ফেতুল্লাহ সন্ত্রাসী সংস্থা’ বলে থাকে।

গত বছরের ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য আংকারা সরকার ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে থাকে। এজন্য দেশটির হাজার ব্যক্তিকে আটক কিংবা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় হাতে লেখা পৃথিবীর দীর্ঘতম কুরআন

প্রথম রোবটিক যন্ত্র আবিষ্কার করেন যে মুসলিম বিজ্ঞানী!

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ