সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

হামাসের নতুন নেতা নির্বাচিত হলেন ইসমাইল হানিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের সামরিক সংগঠন হামাসের নতুন নেতা নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়ে। গাজা সিটি এবং দোহায় একযোগে হামাসের ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে ইসমাইল হানিয়ে হামাসের নতুন নেতা নির্বাচিত হন। ।

রাফাহ সীমান্তের ক্রসিং বন্ধ থাকায় মি. হানিয়ে গাজার বাইরে যেতে না পারার কারণে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়।

ইসমাইল হানিয়ে এর আগে ফিলিস্তিনের গাজা এলাকায় হামাস গোষ্ঠীর নেতা ছিলেন। চুয়ান্ন বছর বয়সী মি. হানিয়ে খালিদ মিশালের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি দুই মেয়াদ ওই পদে থাকার পর বিদায় নিচ্ছেন। এতোদিন হামাসের সার্বিক নেতা ছিলেন খালেদ মিশাল। তিনি দুই মেয়াদে দলটির প্রধানের পদে ছিলেন অন্যদিকে, গত ১০ বছর ধরে মি. হানিয়ে ছিলেন গাজায় হামাস আন্দোলনের নেতা।

২০০৬ সালে ইসমাইল হানিয়ে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাকে পরের বছর জুনেই বরখাস্ত করেন। এর পর হামাস গাজা এলাকার শাসনভার দখল করে নেয়। সে সময় মি আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ গ্রুপের সাথে তাদের রক্তাক্ত যুদ্ধও হয়েছিল।

ইসরায়েল ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য শক্তিধর দেশ হামাস বা তার সামরিক শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

তবে মি. হানিয়েকে একজন বাস্তববাদী নেতা হিসেবে দেখা হয়। মনে করা হয়, তিনি হয়তো হামাসের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটানোর চেষ্টা করবেন।

সম্প্রতি হামাস তার নীতিমালা সংক্রান্ত একটি নতুন দলিল প্রকাশ করেছে। একে অনেকেই দেখছেন হামাসের ভাবমূর্তি কিছুটা নরম করার একটা চেষ্টা হিসেবে।

[মাদাগাস্কায় ১৬ কুরআনিক প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে]

[হেরা গুহার আদলে নির্মিত মসজিদ]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ