বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দেশের তৃতীয় শক্তি হতে পারে ইসলামি শক্তি: উবায়দুর রহমান খান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: আগামী নির্বাচনকে ঘিরে চলছে জোট গঠনের তাড়া। বড় দলগুলো জোড়েশোরেই নিচ্ছে প্রস্তুতি। ছোট দলে চলছে নানা হিসেব নিকেষ। কে কোন দলে যাবে কোন জোটে থাকবে তাই নিয়ে চলছে দরকষাকষি।

এদিকে জাতীয় পার্টির নেতৃত্বে হুসেইন মুহাম্মদ এরশাদ ইতোমধ্যেই ‘সম্মিলিত জাতীয় জোটের’ ঘোষণা দিয়েছেন। সেই জোটে ৫৮ দল একিভূত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে লক্ষণীয় বিষয় হলো, ৫৮ দলের অধিকাংশই নাম সর্বস্ব। সাবের রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জোট নিয়ে বেশ দৌড়ঝাপ করলেও কাছে টানতে পারেননি নিবন্ধিত প্রসিদ্ধ কোনা দলকে।

হুসেইন মুহাম্মদ এরশাদের জোটে যেমন সাড়া দেয়নি ইসলামি দলগুলো, তেমনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বা মাহমদুদুর রহমান মান্নার দলও সাড়া দেয়নি। ফলে নির্বাচনে এই দল কতটা আলোচনায় থাকবে সেটা এখনই অনুমেয় সবার কাছে।

নির্বাচনে দেশের ইসলামি দলগুলোর আলাদা কদর থাকে সব সময়। বলা যায় ফলাফলের ব্যবধান বাড়িয়ে দিতে বড় রকমের প্রভাব ফেলে ইসলামি দলগুলো। ২০০১ সালে বিএনপির সঙ্গে ইসলামি দলগুলোর জোটে সেটাই দেখা গেছে। ২০১৩ তে হেফাজতের ইসলাম যে জনশক্তি দেখিয়েছে জনমনে হিসেবটা পুরোই পাল্টে দিয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে তাই ইসলামি দলগুলোর দিকে বাড়তি নজর সবার।

জোট মহাজোটের এই আলোচনায় ইসলামি দলগুলো এসেছে নানাভাবে। নানা সমিকরণে গোণা হচ্ছে তাদের। একদল মাটি কামড়ে তাদের ধরে রেখেছে আবার আরেক দল সেটা ছাড়াতে কৌশলি চাল দিচ্ছে। এই কৌশলি খেলায় কে জেতে কে হারে সেটা সময় সাপেক্ষ। আর মাঝখান থেকে দাবার ঘুটি হয়ে থাকা দলগুলোই বা আখেরে কী পাবে সেই হিসাবও জড়িয়ে আছে রাজধানীর  বিদ্যুতের তারের মতো।

গত মাসে কওমি স্বীকৃতি ঘোষণার পর ইসলামি দলগুলো বা হেফাজতে ইসলামকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। হেফাজত রাজনীতিতে আসছে এবং ৩০ আসনে নির্বাচন করবে এমন আলোচনাও ছড়িয়েছে মিডিয়ায়। যদিও এগুলোকে গুজবে পরিণত করা গেছে। কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে আলেমদের একটা জোট গঠনের চেষ্টা যে অব্যাহত সেটি কোনো গুজব নয়। ইসলামী ঐক্যজোট-বাংলাদেশ খেলাফত মজলিসের কয়েকজন নেতা বিষয়টি স্বীকার করেছেন।

[