সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ছাত্রীর হিজাব ছিঁড়ে ফেলায় চাকরি গেল শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে শিক্ষার্থীর হিজাব ছিঁড়ে ফেলায় চাকরি গেল শিক্ষকের। ক্লাসে ‘অসদাচরণে’র অভিযোগে ওই শিক্ষার্থীর হিজাব ছেঁড়া হয় বলে জানিয়েছে পুলিশ।

ব্রংক্সের বেনিংটন স্কুলে সম্প্রতি এ ঘটনা ঘটে বলে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়।

অভিযুক্ত শিক্ষক ৩১ বছর বয়সী ওগহেনেটেগা এদাহর বরাতে পুলিশ বলেছে, ওই শিশুটি ক্লাসে ‘অসদাচরণ’ করছিল। সে শিক্ষকের জন্য নির্ধারিত চেয়ারে বসেছিল এবং তাকে বারবার উঠতে বলা হলেও কথা শুনছিল না। পরে তাকে হাত দিয়ে সরাতে যান এদাহ এবং হিজাব খুলে দেওয়ার হুমকি দেন।

পুলিশ জানিয়েছে, বিকল্প শিক্ষক এদাহ শিশুটির হিজাব টেনে খুলে ফেলার কথা স্বীকার করেছেন। হিজাব টেনে খোলার সময় শিশুটির ডান চোখে আঘাত লাগে। তবে স্থানীয় জ্যাকোবি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, এতে শিশুটির চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়নি।

এ ব্যাপারে শিক্ষা বিভাগের মুখপাত্র মাইকেল আচিমান বলেন, কোনো শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ একেবারেই অপ্রত্যাশিত। ওই শিক্ষককে তাৎক্ষণিকভাবে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে ওই স্কুলে বিকল্প শিক্ষক হিসেবে কাজ করছিলেন ওগহেনেটেগা এদাহ। মে মাসের ৩ তারিখ থেকে তাঁর বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।

হিজাবই আমাকে ইসলামের পথে এনেছে : নওমুসলিম তানিয়া পোলিং


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ