সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ফতোয়া যেন কারো অধিকার কেড়ে না নেয়: বলল এলাহাবাদ কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তালাক ইস্যুতে কঠোর বক্তব্য দিল ভারতের এলাহাবাদ কোর্ট। মঙ্গলবার কোর্ট বলেছে, মুসলিম ব্যক্তিগত আইনের নামে নারীদের অধিকার যেন লঙ্ঘিত না হয়।

আদালত আরও জানায়, তিন তালাক সাম্যের অধিকার নীতি লঙ্ঘন করছে। মুসলিম পুরুষ এই ক্ষমতা প্রয়োগ করে বিবাহবিচ্ছেদ চাইতে পারেন না। ব্যক্তিগত আইন যেন সংবিধানের মূল বক্তব্যের পরিপন্থী না হয়।

আদালতের ভাষায়, কোনো ফতোয়া যেন কারো অধিকার কেড়ে না নেয়। তিন তালাক নিয়ে কঠোর মন্তব্য করে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, ‘‌এই আইনকে কোনোভাবেই চলতে দেয়া যায় না। কারণ আইনের বিচারেই এটা খারাপ। মুসলিমদের বিবাহ একটা চুক্তি। স্বামী এক তরফাভাবে তা খারিজ করতে পারেন না। ’

স্বামীর বিরুদ্ধে পণের জন্য অত্যাচার এবং শারীরিক নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন এক মুসলিম গৃহবধূ। তিনি বলেন, চাহিদামত পণ দিতে না পারায়, তাঁর স্বামী বিবাহবিচ্ছেদ দিয়েছেন। ১৯ এপ্রিলের এই শুনানির ঘটনা বৃহস্পতিবার প্রকাশ্যে এনেছে আদালত। দেখা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে ফৌজদারি ধারায় যাতে মামলা না ওঠে তার আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। আদালত তা খারিজ করেছে। ‌‌

মাদরাসায় বোমা হামলা; ১ শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ