সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আর কোনো বিদেশি ডেন্টিস্টকে চাকরি দেবে না সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদেশি ডেন্টিস্টদের আর চাকরি দেবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।এর উদ্দেশ্য হিসেবে জানিয়েছে, নিজ দেশের ডেন্টিস্টদের কর্মসংস্থানের সুযোগ দেয়া।

সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ ঘোষণা দেয়।

সৌদি ডেন্টিস্টদের কর্মসংস্থান ইস্যু নিয়ে রিয়াদে আয়োজিত এক যৌথ ওয়ার্কশপে এ সিদ্ধান্ত জানানো হয়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে ২৬টি ডেন্টাল কলেজ আছে, যার আটটি বেসরকারি। এসব কলেজ থেকে প্রতি বছর গড়ে তিন হাজার গ্র্যাজুয়েট শ্রম বাজারে প্রবেশ করছে।

২০১৫ সালে সরকারিভাবে নিবন্ধিত ডেন্টিস্টের সংখ্যা ছিল ১০ হাজার ১৫০ জন। এদের ৫ হাজার ৯৪৬ জনই সৌদি।

সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি যৌথভাবে মনিটর করার এবং সৌদি ডেন্টিস্টদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আলোচনা করেছে।

সূত্র : সৌদি গেজেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ