সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

‘তিন তালাক’ ইস্যুটি অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে: সাইয়্যেদ আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী গো-রক্ষার ভারতে চলমান সহিংসতার প্রতিবাদ জানিয়ে বলেছেন, প্রয়োজনে গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণা করুন, কিন্তু গো-রক্ষার নামে এমন নৈরাজ্য চলতে দিবেন না।

মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি গো-রক্ষকের ছদ্মবেশে অপরাধ করা লোকদের সাজা দেয়ার কথা বলেছিলেন।

জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান বলেন, বিভিন্নস্থানে গো-রক্ষকরা মানুষের উপরে হামলা চালাচ্ছে। কয়েকটি স্থানে মানুষজনকে হত্যা করাও হয়েছে। গো-রক্ষার নামে এসব ঘটনা ঘটছে। মনে হচ্ছে এ সকল লোকের আইন হাতে তুলে নেয়ার ছাড় দেয়া হয়েছে এবং সরকারও এ নিয়ে কিছু করছে না।’

মাওলানা মাদানী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকারকে গরু ‘জাতীয় পশু’ ঘোষণা করুক এবং আমরা তাকে সমর্থন জানাবো।’

তিনি বলেন, ‘আমরা আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিকে সম্মান করি কিন্তু কাউকে দেশের আইন হাতে তুলে নেয়ার অনুমতি দেয়া উচিত নয়।’

তিনি বলেন, গরুকে নিয়ে একটি জাতীয় আইন তৈরি হলে বিভ্রান্তি থাকবে না। এরফলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হওয়া সহিংসতা বন্ধ হবে।

ভারতের সুপ্রিম কোর্টে আজ আলোচিত তিন তালাক মামলার শুনানি শুরু

তিন তালাক নিয়ে রাজনীতি করলে তা সহ্য করা হবে না: মোদি

‘তিন তালাক’ ইস্যুতে মাওলানা আরশাদ মাদানী বলেন, এটা ধর্মীয় বিষয় এবং ধর্মে তার সমাধানও রয়েছে। তিনি অবশ্য বলেন, যদি সুপ্রিম কোর্ট কোনো গ্রহণযোগ্য রায় দেয় তাহলে তাকে স্বাগত জানানো হবে। ‘তিন তালাক’ ইস্যুটি অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে বলেও মাওলানা মাদানী বলেন।

তিনি বলেন, ‘মুসলিমরা এখানে বহু শতাব্দী ধরে বাস করে আসছে। আমার মনে হয় ‘তিন তালাক’ ইস্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সকলকে বোঝা উচিত এটা রাস্তার বিষয় নয়, এটা ধর্মীয় বিষয় এবং ধর্মীয় লোকেরাই এ নিয়ে পদক্ষেপ করতে পারে।’

মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে এক প্রতিনিধিদল মঙ্গলবার বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি সরকারের বিরুদ্ধে ধর্ম এবং ভাষার নামে পক্ষপাতপূর্ণ আচরণের অভিযোগ করেন।

তিনি অসমের নাগরিকত্ব ইস্যুতে বলেন, একদিকে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন সংশোধন করে বিভিন্ন দেশ থেকে আসা হিন্দু নাগরিকদের বিশেষ অধিকার দিচ্ছে। অন্যদিকে, অন্য বিদেশি ও বাংলাদেশি নাগরিক হওয়ার মিথ্যা অভিযোগ করে ভারতীয় নাগরিকদের নির্বাসিত করার চেষ্টা হচ্ছে।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ