সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ভারতের সুপ্রিম কোর্টে আজ আলোচিত তিন তালাক মামলার শুনানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের প্রধান বিচারপতি জেএস খেহেরের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১১ মে) থেকে শুরু হচ্ছে বহুল আলোচিত ও বিতর্কিত তিন তালাক মামলার শুনানি।

বুধবার দেশটির সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে শুনানির জন্য পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে মামলার শুনানি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পাঁচ সদস্যের এই বেঞ্চে মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান ও পার্সি ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চের অন্য বিচারকরা হলেন বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি আরএফ নরিম্যান, বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি আবদুল নাজির।

পাঁচ বিচারপতির এই সাংবিধানিক বেঞ্চ সাতটি মামলার শুনানি করবেন। এর মধ্যে মুসলিম নারীদের ৫টি পৃথক রিট পিটিশন। এই পিটিশনে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণার দাবি করা হয়েছে। বেঞ্চটি মুসলিম নারীদের সমানাধিকারের বিষয়ে আরেকটি পিটিশনের শুনানি গ্রহণ করবেন।

গ্রীষ্মকালীন অবকাশেই মামলাটির শুনানি গ্রহণের সিদ্ধান্ত নেয়। এমনকি শনি ও রবিবার ছুটির দিনেও শুনানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ আদালত। অ্যাটর্নি জেনালে মুকুল রোহাতগি এই বেঞ্চকে সহযোগিতা করবেন।

এপ্রিলের শেষ সপ্তাহে এলাহাবাদ হাই কোর্ট তিন তালাককে একতরফা ও খারাপ আইন হিসেবে উল্লেখ করায় এই শুনানির গুরুত্ব বেড়ে গেছে। তিন তালাক প্রথার বিলুপ্তি চেয়ে মুসলিম মহিলাদের সংগঠনও আদালতের দ্বারস্থ হয়েছে।

তিন তালাকের পক্ষে অবস্থান নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই বোর্ডের দাবি, তিন তালাক প্রথা অবৈধ ঘোষণা করলে তা হবে মুসলিমদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা। সূত্র: এনডিটিভি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ