সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আমিরাতের কাছে ২০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতের কাছে সম্ভাব্য দুইশ’ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন করেছে আমেরিকা । ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের চলমান আগ্রাসনের গুরুত্বপূর্ণ সদস্য দেশটি।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বা ডিএসডিএ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে সব মিলিয়ে ১৬০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকার পররাষ্ট্র দফতর।

বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতকে আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র বিক্রির মাধ্যমে আমেরিকার পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অবদান রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক কথিত হুমকি এবং দেশটির প্রতিরক্ষা জোরদারে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার হবে বলেও এতে উল্লেখ করা হয়।

২০০৯ সাল থেকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারে দেশটিকে কোনো ঝামেলা পোহাতে হবে না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ