সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

চীনা সাবমেরিন ভিড়তে দেবে না শ্রীলংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কলম্বো বন্দরে চীনের একটি সাবমেরিন ভিড়তে দেয়ার অনুরোধ নাকচ করেছে শ্রীলংকা সরকার। ভারতের প্রতিবাদের মুখে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। ২০১৪ সালে এ ধরনের এক সফরে চীনা সাবমেরিন কলম্বো বন্দরে ভিড়েছিল। ওই ঘট্নায় ক্ষুব্ধ হয় ভারত।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলংকার একজন কর্মকর্তা জানান, “চীন সরকার সাবমেরিন ভেড়ানোর অনুমতি চেয়েছিল কিন্তু আমরা তা নাকচ করেছি কারণ এটা খুবই সংবেদনশীল একটা ইস্যু।” বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রধান অতিথি হিসেবে শ্রীলংকার বিশাক দ্বীপ সফর করছেন তখন চীনা অনুরোধ নাকচের এ ঘটনা ঘটলো।

মোদি শ্রীংলংকা থেকে দেশে ফিরবেন শুক্রবার সন্ধ্যায় আর আাগমী সপ্তাহে চীনা সাবমেরিন কলম্বো বন্দরে ভিড়ার অনুমতি চেয়েছিল। কলম্বোয় অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি।

সাবেক প্রেসিডেন্ট রাজা পাকসের সময় শ্রীলংকায় চীনা প্রভাব বেড়েছে বলে উদ্বেগে রয়েছে ভারত। ২০১৫ সালে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শ্রীলংকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পর্ক কমানোর অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ