সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোল, সিবিআইয়ের রেড নোটিশ জারির আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বহুল আলোচিত-সমালোচিত ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোল ও সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিই)-এর কাছে চিঠি লিখেছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

অনলাইন জি নিউজে এ কথা বলা হয়েছে। ২০০২ সালের অর্থ পাচার রোধ বিষয়ক ভারতীয় আইনের অধীনে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ৩৭ লাখ দেখিয়ে মার্চে রিপোর্ট করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসব সম্পদ জব্দ দেখানো হয়। এর মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট সম্পত্তি ও ব্যাংকে জমা অর্থ।

গত নভেম্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থ পাচারের মামলা করে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এ বিষয়ে একটি এফআইআর দাখিল করেছিল। তারই ভিত্তিতে ওই মামলা করা হয়েছে।

অভিযোগ আছে, জাকির নায়েক ও তার সহযোগীরা বেআইনী কর্মকাকান্ডে যুক্ত। তিনি প্ররোচণামুলক বক্তব্য দিয়ে ভারতের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়িয়ে দিচ্ছিলেন  বলেও অভিযোগে বলা হয়। এসব বিষয়ে তদন্তের সময় ড. জাকির নায়েকের বিরুদ্ধে চারবার সমন দেয়া হয়। কিন্তু তিনি কোন বারই হাজিরা দেন নি।

তবে জাকির নায়েকের নেতৃত্বাধীন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে আবেদন করেছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ