বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘স্বামী ওম’ এবং আপন জুয়েলার্সের ‘জুয়েল’পুত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাকন রেজা
সাংবাদিক ও কলামিস্ট

ভারতীয় যোগ প্রশিক্ষক ‘স্বামী ওমে’র ভিডিও ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওটির বিশেষত্ব কী? কেন ভাইরাল? ভিডিওটি ভাইরাল কারণ ‘স্বামী ওমে’র সঙ্গে তার একজন নারী শিক্ষণার্থী রয়েছেন, যার উর্ধাঙ্গে কোনো বস্ত্র নেই, আধুনিক ভাষায় ‘টপলেস’। এমন শিষ্য নিয়েও ‘স্বামী ওমে’র মনে ‘ওম শান্তি’ নেই। শান্তি আনয়নে তিনি তার তাবৎ ভারতীয় নারী ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন এভাবেই তাকে অনুসরণ করেন। জয় গুরু।

জয় গুরু বললাম এ কারণে যে, এ দেশের ‘উদিয়মান ব্যাঘ্র’ প্রজনন ক্ষেত্র ‘ফেসবুকে’ এ নিয়ে তেমন কথা নেই। তবে ঘটনাটির প্রধান চরিত্র ‘স্বামী ওম’ না হয়ে যদি অন্য কেউ হতো, তাহলেই কিন্তু ‘কেলো’ হয়ে যেত। প্রতিবাদ, প্রতিরোধের বন্যা দেখা দিত সামাজিক যোগাযোগ মাধ্যমে। সারাবিশ্বে দ্বিতীয় স্থানে থাকা এবং প্রথম স্থানের জন্য লড়া ফেসবুক যোদ্ধারা ‘ফেস’ ‘বুক’ ছুঁয়ে শপথ নিয়ে টিকটিকির মতো ঝুলে পড়তেন এর ওর ‘ওয়ালে ওয়ালে’। কিন্তু উনি ‘স্বামী ওম’, তার বিরুদ্ধে যুদ্ধে নামার আগে সঙ্গত ও সঙ্গতি দেখতে হবে না? সেটা দেখতে দেখতেই হয়তো ‘যুদ্ধে’ নামা হয়নি। এমন কী আমাদের বিশাল ‘ফেমিনিস্ট’দেরও কারো কোনো প্রতিক্রিয়াও চোখে পড়েনি এ নিয়ে। অনেকটা আপন জুয়েলার্সের ‘জুয়েল’ ছেলের মতোন। বন্ধু সহযোগে ধর্ষণ বিষয়ক একটি ‘মহান’ কর্ম সম্পাদন করেও যিনি চোখের সমুখে থেকেও থাকেন দৃষ্টির ‘বাহিরে’। রবি ঠাকুরের গানের মতোন, ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে– আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে।’

কিংবা তারা ‘টপলেস’ হওয়াকে আধুনিকতা মনে করছেন। ছেলেরা খালি গায়ে ঘুরতে পারবে, যোগাসন করতে পারবে, মেয়েরা কেন পারবে না! সমধিকারের ক্ষেত্রে তো পারা উচিত। সুতরাং ‘টপলেস’ হওয়াটা হয়তো তাদের কাছে আধুনিকতা কিংবা অধিকার প্রাপ্তির প্রতীকী চিত্র। তা না হলে ‘স্বামী ওমে’র কীর্তি ভাইরাল হবার পরও সেই ভাইরাসে কেন আক্রান্ত হলেন না আমাদের নারীবাদীরা!

অনেক আগে লিখেছিলাম তনু, মিতুরা সব বিষয় বৈচিত্রে হারিয়ে যায়। হয়তো আমাদের ভোগবাদী সমাজের ‘ওয়াল’ থেকে তিন ধর্ষকের চেহারাও হারিয়ে যাবে অন্য কোনো বিষয় বৈচিত্র্যে। লিখেছিলাম ধারাবাহিকতা নিয়ে, ‘ফলোআপ’ নিয়ে এবং আমাদের ধৈর্য্য নিয়ে। বলেছিলাম আমরা কোনো বিষয়েই স্থির থাকতে