সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মেষপালক খ্রিস্ট ধর্মের শীর্ষ ব্যক্তিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস পর্তুগালের দুই মেষপালক শিশুকে সন্ত বা সেইন্ট ঘোষণা করেছেন।
আজ শনিবার দেশটির ফাতিমা গির্জা কমপ্লেক্সে লাখো রোমান ক্যাথলিকের উপস্থিতিতে ক্যানোনাইজেশন সেরেমনির মাধ্যমে তাদের পবিত্র ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়।
বোমের নামে মাকে জড়ানো পাপ: পোপ ফ্রান্সিস 
গত শুক্রবার মাত্র ২৪ ঘণ্টার সফরে পর্তুগালে যান পোপ ফ্রান্সিস। লিসবনের একটি সামরিক বিমানবন্দরে নেমেই তিনি চলে যান ফাতিমা গির্জা কমপ্লেক্সে। সেখানে প্রায় ১০ লাখ লোক তাকে অভ্যর্থনা জানান।
প্রায় এক শতাব্দী আগে মেষ চড়ানোর সময় তারা ‘মা মেরির’ দেখা পেয়েছিলেন। ওই দুই শিশু ছাড়াও সেসময় তাদের সঙ্গে থাকা অপর এক শিশুকেও সেইন্টহুড (পবিত্র ব্যক্তি) ঘোষণার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
যে দুই শিশুকে সেইন্ট ঘোষণা করা হয়েছে তাদের নাম যথাক্রমে ‘জেসিন্তা’ ও ‘ফ্রান্সিস্কো মার্টো’। ১৯১৮-১৯ সালে দুর্ভাগ্যজনকভাবে ইউরোপীয় ইনফ্লুয়েঞ্জা মহামারীতে তাদের মৃত্যু হয়।
সূত্র : বিবিসি
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ