সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের ৫০ দলিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর প্রদেশে সবে মাত্র বিজেপি ক্ষমতায় এসেছে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। দেশের প্রথম সারির কিছু মিডিয়া তাকে উন্নয়নের কান্ডারি, উত্তর প্রদেশের মসিহা করে কভারেজ দিতে কোনরুপ কসুর রাখেনি। খোদ সেই যোগীর রাজ্যের মোরাদাবাদের পঞ্চাশ জন দলিত হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করার জন্য স্বতস্ফুর্ত সিদ্ধান্ত নেন।

তাঁদের অভিযোগ যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার তাদের উপর নানা ভাবে জুলুম নিপীড়ন চালায়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা তাদের উপর নির্যাতন শুরু করে যার জেরে সাহারানপুর এবং সাম্ভালে তাদের উপর হিংসাত্মক আক্রমণ করা হয়।

বিজেপির এহেন আচরণে ক্ষোভে-দুঃখে হিন্দু ধর্মের উপর বিতশ্রদ্ধ হয়ে উক্ত ৫০ জন দলিত তাঁদের বাড়িতে থাকা হিন্দু দেবতাদের মূর্তিগুলোকে নদির জলে ভাসিয়ে দেয়।

দলিতদের এই পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে শিক্ষিত-বুদ্ধিজিবী মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। আম্বেদকরের মূর্তিতে ঘটা করে মালা দিয়ে মোদী যতই নিজেকে দলিত-আদিবাসী ও নিম্ন শ্রেণীর হিন্দুদের বন্ধু সাজার অভিনয় করুন দলিতরা শত্রু-মিত্র চিনতে শুরু করেছে, আজ তারা বুঝতে শিখছে। গরুর-গাড়ি চেপে গেরুয়া-ব্রীগেডের ডিজিটাল ভারত গড়ার দিবা-স্বপ্ন কি মাঠেই মারা যাবে? সাম্য-ন্যায়ের জন্য দলিত, আদিবাসী, নিপীড়িত অন্যান্য সম্প্রদায় কি তাহলে কি নতুন দিনের বিজয়-ডঙ্কা বাজাতে চলেছে ?

দলিত ঘরের ছেলে রোহিত ভেমুলা নিজের প্রাণ বিসর্জন করে সে প্রশ্ন রেখে গেছে। আখলাখ, নজিব, পেহলু খান,কালবুর্গিরাই আগামীর ভারতবর্ষকে পথ চিনিয়ে গেল।
সূত্র : এবিপি লাইভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ