সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


স্যোসাল মিডিয়ায় আল্লামা আবুল ফাতাহ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ: কাল চলে গেলেন আল্লামা আবুল ফাতাহ ইয়াহইয়া রহ.। চলে গেলেন বাংলাদেশের এক বিন্দু প্রাণ। লাখো আলেমের প্রাণের স্পন্দন। তার মৃত্যুতে কেঁদেছেন, শোকাহত হয়েছেন দেশের অসংখ্য আলেম, উলামা, তলাবা ও সাধারণ মানুষ। তাদের কান্নার কিছু প্রকাশ  পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েকটি কিছু কান্না পাঠকের জন্য তুলে ধরা হলো।

Sharif Muhammad
হযরত মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ.।
ইসলাম ও সমকালীন বিষয়ের এক সফল গবেষক। বহুমুখি প্রতিভার উজ্জ্বল উদাহরণ। একজন প্রাণবান মানুষ। মনীষী আলেমেদীন।
চলে গেলেন অনন্তের পথে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
তাঁর সান্নিধ্য লাভের বহু স্মৃতি এখন দু চোখের সামনে ভেসে উঠছে।

Musa Al Hafij

শায়খ আবুল ফাতাহ ইয়াহইয়া ( রাহ)!
আপনার মনে বহু বেদনা ছিলো হে প্রিয়,হে দরদী! আপনার চেতনায় দাহ ছিলো,চোখে অশ্রু ছিলো,তপ্ত দীর্ঘশ্বাস ছিলো, শুন্যতা পূরণের অনবরত প্রয়াস ছিলো।আমি আপনাকে ভালোবাসতাম,ভালোবাসি।
সময়কে সবচে' ভালো পন্থায় কাজে লাগিয়ে আপনি সফর শেষ করেছেন। আমার জন্য আপনার মহব্বত এবং দোয়া ছিলো,এটা আমার কম পাওয়া নয়।শেষ বিদায়ের আগে আপনার সাথে দেখা করবো,করবো বলে করা হলো না।আফসোস!
আপনাকে চিনেনি আপনার সমাজ,বুঝেনি আপনার বেদনা।করার কিছুই নেই।এখানে এমনই হয়,এখানে এমনই হয়েছে, এখানে এমনই হয়ে চলছে।
হে বরেণ্য! ইর্ষা হয় আপনার প্রতি।কাজ করে করে নিরবে চলে গেছেন। হিংসা,কুৎসা, মিথ্যা, প্রোপাগান্ডা, প্রিয়দের আঘাত আর জখমের এই বৃহৎ বিরান ভূমি থেকে চলে গেছেন।এখান থেকে চলে যাওয়ার ডাক পাওয়াই এক সময় প্রতীক্ষার বিষয় হয়ে উঠে।আপনাকে সেই প্রতীক্ষা বেশি দিন করতে হয়নি।
প্রিয়!
আমি জানতাম আপনার লালনীল স্বপ্নগুলোর কথা। জানতাম, আপনার মঞ্জিল।কতো পুষ্প দিয়ে আপনি সাজিয়েছিলেন ব্যথাগুলোকে? কতো রঙধণু দিয়ে রাঙিয়েছিলেন দরদগুলোকে? রক্তক্ষরণ আপনাকে আরো প্রদীপ্ত করতো।কোথায় পেতেন এতো প্রাণশক্তি? ইর্ষা হতো, মুহতারাম,ইর্ষা হতো।
আল্লাহ আপনাকে শেষ ঠিকানায় আরামে রাখুন। রাখুন প্রেমের মাধুরিতে,নিরুপদ্রব স্বপ্নের মৌতাতে।
আহা! সেই ঠিকানা।দিন দিন আরো বেশি কাম্য হয়ে উঠছে।

কুতায়বা আহসান
অকস্মাৎ নিভে গেছে এক প্রদীপ্ত সূর্য। অাঁধিয়ারায় ছেয়ে গেছে একটা প্রোজ্জ্বল পৃথিবী।
সে সূর্যের নাম মাওলানা আবুল ফাতাহ à