সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

জাকার্তায় ১৪১ সমকামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সমকামীদের একটি অনুষ্ঠান থেকে ১৪১ জন পুরুষকে আটক করেছে পুলিশ।

কর্মকর্তারা বলছেন, সেখানে সমকামীদের একটি 'সেক্স পার্টি' চলছিল। সেখানে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একজন ব্রিটিশ ও একজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছে। সে অনুষ্ঠানে যোগ দেবার জন্য সবাই ১৪ ডলার করে দিয়েছিল।

জাকার্তা পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হবে। ইন্দোনেশিয়ায় পর্নোগ্রাফি আইন বেশ কঠোর। পুলিশের সে মুখপাত্র বলেন, 'সমকামীরা সেখানে নগ্ন হয়ে নাচানাচি করছিল এবং হস্তমৈথুন করছিল। ' ইন্দোনেশিয়ার আইনে এটি পর্নোগ্রাফির সমতুল্য।

গত সপ্তাহে আচেহ প্রদেশে সমকামিতার অভিযোগে দুজন পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। ২০১৪ সালে আচেহ প্রদেশে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন করা হয়েছে। চলতি মাসের প্রথম দিকে সমকামীদের একটি অনুষ্ঠান থেকে পুলিশ ১৪ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ আনা হতে পারে।

ঢাকার কেরানীগঞ্জে ২৭ সমকামী গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ