সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ইন্দোনেশিয়ায় ২ সমকামী যুবককে শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে সমকামিতার অভিযোগে দুই যুবককে শাস্তি প্রদান করা হয়েছে। সমকামিতায় লিপ্ত থাকা অবস্থায় ধরা পড়া দুই যুবককে ৮৫ ঘা করে বেত্রাঘাত দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির বয়স ২০ ও ২৩ বছর। এ সময় ওই দুই ব্যক্তিকে সাদা গাউন পরিয়ে মঞ্চে দাঁড় করানো হয় এবং মুখোশ পরা ব্যক্তিরা তাদেরকে পিছন থেকে বেত্রাঘাত করে। । মার্চে তাদেরকে তাদের আবাসনে হাতেনাতে ধরা হয়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ইসলামিক আইনের অধীনে সমকামিতা অবৈধ। সেখানে সমকামিতার জন্য বেত্রাঘাতের ঘটনা এটাই প্রথম। তবে অন্যান্য বেশির ভাগ এলাকায় সমকামিতা অবৈধ নয়।

বিবিসি অনলাইন জানায়, অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি কার্যকর করা হয় বান্ডা আচেহতে একটি মসজিদের বাইরে। এতে বলা হয়, শাস্তি দেয়ার সময় তা প্রত্যক্ষ করতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। তাদের অনেকেই বেত্রাঘাতের দৃশ্য মোবাইলে ধারণ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ