সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পবিত্র ভূমিতে রক্তপাত বন্ধের আহবান ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। ইসরাইলে পা রেখেই তিনি ইসরায়েল-ফিলিস্তিন রক্তপাত বন্ধের আহবান জানিয়েছেন।
গতকাল সোমবার বিকেলের দিকে ট্রাম্প কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাজধানী তেল আবিবে পা রাখেন। এরপর তাকে জানানো হয় লালগালিচা সংবর্ধনা।
এ সফরে আন্তর্জাতিক মহলের স্বীকৃত ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি কার্যকরের কৌশল অনুসন্ধানই ট্রাম্পের প্রধান এজেন্ডা। সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।
মোদির ইসরাইল সফরের পূর্বে ফিলিস্তিনের সঙ্গে পাঁচ চুক্তি স্বাক্ষর 
দুই দিনের এ সফরের দ্বিতীয় দিনে ফিলিস্তিনের অন্য নেতাদের সঙ্গেও কথা বলবেন ট্রাম্প।
গতকাল জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট রোভেন রিভলিনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, 'হত্যা ও রক্তপাত যথেষ্ট হয়েছে। এবার বন্ধ করুন।'
ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তিকে 'চূড়ান্ত চুক্তি' বলে অভিহিত করেছেন ট্রাম্প, কিন্তু এই চুক্তির বাস্তবায়ন কীভাবে হবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। এ বিষয়টি দুইপক্ষের ওপর ছেড়ে দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন কর্তৃপক্ষের সরাসরি কথা বলে বিষয়টি মীমাংসা করে নেওয়াটাই ঠিক হবে বলে মনে করেন তিনি।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ