বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

হাওরে কেন এই ফসলহানি! আল ‍কুরআনের দৃষ্টিতে প্রতিকারের পথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দীন তাওহীদ

আউশের শেষ সময়। কিন্তু কৃষাণদের মুখে এবার হাসি নেই। গত কয়েক সপ্তাহ আগে কাল বৈশাখির প্রলয়-তাণ্ডবে উড়ে গেছে তাদের হাসি।

আশাগুলো সব কাঁচের ঘড়ের মত ভেঙ্গে খানখান করে দিয়েছে আঁধার রাতের সেই হুরকে ঝড়। এ হলো একটি বাহের জনপদের অবস্থা। হাওর অঞ্চলগুলোর দুর্ভোগের কথা না হয় নাই বললাম। যদিও সেখানের ফসলের ক্ষয়-ক্ষতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে চরম মিথ্যাচার।

যেখানে আউশের ধান তোলার সময় ঘরে ঘরে ছোটে সুপ্ত এক খুশির বান। সেখানে আজ সবার হৃদয়ে বইছে আগতপ্রায় দুর্ভিক্ষের ভীতিকর হাহাকার।

অথচ এমনটা হওয়ার কথা ছিলো না। বিগত কয়েক বছরের চেয়ে এবার বাম্পার ফলন হয়েছিলো ধানের। সেই সাথে আশায় বুক বেঁধেছিলেন মৌসুমি চাষের উপর নির্ভরশীল কৃষকেরা।

তবে কেনো এই ফসলহানি!! আসুন একটু কুরআনের দিকে তাকাই!

পবিত্র কুরআনে সুরা কাহাফের ৩২-৪২ নং আয়াতে একটি ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনাটির সারসংক্ষেপ হলো,
বনী ইসরাঈলের দুজন ব্যক্তি ছিলো। একজন মোমিন অন্যজন কাফের।

আল্লাহ তাআলা তাদের একজনকে এমন দুটি আঙ্গুরের বাগান দান করেছিলেন যা ছিলো খর্জুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত। আর উভয়ের মাঝখানে ছিলো বিশাল শস্যক্ষেত্র। উভয় বাগানই অবিরত অথচ প্রচুর পরিমাণে ফল দেয়। উপরন্তু বাগান দুটির ফাঁকে ফাঁকে ছিলো প্রবাহিত নহর।

একবার সে কথা প্রসঙ্গে তার মুমিন সাথীকে বললো, আমার ধন-সম্পদ এবং জনবল তোমার চাইতে বেশি। আর আমার মনে হয় না যে এ বাগান কখনো ধ্বংস হবে। আমি মনে করি না যে কেয়ামত সংঘটিত হবে আর যদি হয়েও যায় তাহলে সেখানে অবশ্যই আমি এর চেয়েও উৎকৃষ্ট কিছু পাবো।

উত্তরে তার সঙ্গী তাকে বললো, তুমি কি সেই সত্ত্বাকে অস্বীকার করবে, যিনি তোমাকে পর্যায়ক্রমে মাটি ও বীর্য থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমার মানবাকৃতিকে পূর্ণাঙ্গ করেছেন।

তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন এ কথা বললে না, আল্লাহ যা চান তাই হয়।
আল্লাহর দেওয়া ব্যতিত কোন শক্তি নেই।

আমি আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার চেয়েও উৎকৃষ্ট বাগান দান করবেন।

আর তোমার বাগানের উপর আসমান থেকে আগুন পাঠিয়ে ভস্ম করে দিবেন। অথবা তার তলদেশে প্রবাহিত পানিকে এমনভাবে চুষে নিবেন যে তুমি আর হাজার চেষ্টা করেও সে পানির নাগাল পাবে না।

ফলাফল তাই হলো। একদিন