সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মিশরে বাসে গুলি; নিহত ২৩ আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরে কপ্টিক খ্রিস্টানদের বহন করা একটি বাসে বন্দুকধারীদের গুলির ঘটনায় ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২৫জন।

শুক্রবার রাজধানী কায়রোর ২২০ কিলোমিটার দক্ষিণে মিনয়া প্রদেশে এটি ঘটেছে।

এর আগে ৯ এপ্রিল মিশরের দুটি গির্জায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, এতে ৪৬জনের মৃত্যু হয়। এই অবস্থায় প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি স্থানীয় সেন্ট স্যামুয়েল এর মঠে প্রার্থনার জন্য যাচ্ছিল। এ সময় আট থেকে দশজন মুখোশধারী তাদের বাসটি থামায় এবং এলোপাথাড়ী গুলি চালায়। তাদের সবার পরনে সামরিক পোশাক ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। জানা যায়, দেশটিতে ৯২ মিলিয়ন জনসংখ্যা আছে। এরমধ্যে কপ্ট খ্রিস্টানরা হল ১০ ভাগ।

মূর্তি সরানোয় শীর্ষ ইসলামি রাজনীতিবিদগণ যা বললেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ