সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষীর হাতে দুই ব্যক্তি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুসলিম দুই মহিলাকে গালাগালি করার সময় এক ব্যক্তিকে থামাতে গেলে তার ছুরিকাঘাতে দু'জন লোক নিহত হয়েছেন।

পুলিশ বলছে, গতকাল বিকেলে হলিউড ট্রানজিট স্টেশনে একটি ট্রেনে এ ঘটনা ঘটে।

আক্রমণকারীর ছুরির আঘাতে একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেবার পর মারা যান। লোকটিকে পুলিশ গ্রেফতার করেছে, তবে তার আগে সে আরো একজন লোককে ছুরি মেরে আহত করে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, লোকটি চিৎকার করে এমন সব কথা বলছিল যাকে 'ঘৃণাসূচক বক্তব্য' বলা যায়। তার এসব কথার লক্ষ্য ছিল দু'জন মহিলা - যাদের একজন কৃষ্ণাঙ্গ এবং অপরজনের মাথায় হিজাব পরা ছিল।

দুই মহিলার একজনের মা পরে জানিয়েছেন, আক্রমণকারী লোকটি তাদের উদ্দেশ্য করে বলছিল 'মুসলিমদের মরা উচিত - কারণ তারা বহু বছর ধরেই খ্রিস্টানদের হত্যা করে চলেছে।'

এসব কথার মধ্যে কয়েকজন লোক তার দিকে এগিয়ে যায় এবং তাকে থামাতে চেষ্টা করে। তখন লোকটি ছুরি বের করে আক্রমণ করে। এতে দুজন নিহত এবং একজন আহত হয়।

মহিলা দুজনের সাথে পুলিশ কথা বলার আগেই তারা ট্রেন থেকে নেমে যায়।

আক্রমণকারী ট্রেন থেকে বের হবার পর পুলিশ তাকে ছুরিসহ আটক করে।

যুক্তরাষ্ট্রের কাউন্সিল ফর আমেরিকান-ইসলামিক রিলেশন্স বলছে, সেদেশে ইসলামভীতি যেভাবে বাড়ছে - তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলা উচিত।

কাউন্সিল বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও কথাবার্তার কারণে এই প্রবণতা আরো জোরদার হচ্ছে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ