সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

১০০ দেশের ১৭ লাখ মানুষকে ইফতার করাবে আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইফতার করানো রমজানের বিশেষ ইবাদতগুলোর অন্যতম। রোজাদারকে ইফতার করানোর বিশেষ প্রচলন রয়েছে মুসলিম সমাজে।

এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসজুড়ে দেশের ১৭ লাখ মানুষকে ইফতারি খাওয়াবে 'খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশন'। এ ফাউন্ডেশন আরব আমিরাতের আরো ৫৪২টি পরিবারের সহায়তায় দেশের ১০০টি স্থানে ইফতার বিলানোর বিশাল আয়োজন পরিচালনা করবে।

ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল মোহামেদ হাজি আল খৌরি জানান, ১৭ লাখ মানুষ খেতে পারবেন এমন পরিমাণ ইফতারি প্রস্তুত করা হবে প্রতিদিন। ইফতারের এই প্রজেক্ট গত ১০ বছর ধরে পরিচালনা করে আসছে ফাউন্ডেশন।

সুরা তারাবি পড়বেন না খতম তারাবি?

ইউএই এর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, আবু ধাবির প্রিন্স এবং ইউএই আর্মড ফোর্সেস এর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মানসুর বিন জায়েদ আল নাহিয়ান এই বিশাল কর্মযজ্ঞের পৃষ্ঠপোষক।

এক সংবাদ সম্মেলনে আল খৌরি জানান, মসৃণভাবে কাজ এগিয়ে নিতে ১৮৪ জন সমন্বয়কারী ও কার্যনির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে তারা ইফতারের গুণগত মান ও কাজের তদারকি করবেন। সব খাবার যেন স্বাস্থ্যসম্মত হয় তা নিশ্চিত করবেন এই মানুষগুলো।

শ্রমিকদের বাসস্থান, বড় আবাসিক এলাকা আর মসজিদের কাছাকাছি স্থানগুলো নির্বাচন করা হয়েছে। এসব স্থানে ইফতারির খাওয়ানো হবে রোজদারদের।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ