সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আবারও উত্তপ্ত ফিলিপাইনের মুসলিম মিন্দানাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশ আবারও অশান্ত হয়ে উঠেছে। ইসলামপন্থী স্বাধীনতাকামীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৯ বেসামরিক লোক নিহত হয়েছে।

রোববার সেনাবাহিনী একথা জানিয়েছে। এই নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলা এই লড়াইয়ে অন্তত ৮৫ জন প্রাণ হারাল।

চলমান এই সহিংসতার জেরে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক আইন জারি করেছেন। তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের সংশ্লিষ্টতার হুমকি রয়েছে বলে জানিয়েছেন।

গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে মধ্যরাতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

২ লাখ জনসংখ্যা অধ্যুষিত মারাউইতে এলাকাটির অধিকাংশ বাসিন্দা মুসলিম। নিহতদের মধ্যে তিন নারী ও একটি শিশুও রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কাছে এদের লাশ পাওয়া গেছে।

সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জো-আর হেরেরা বলেন, ‘এগুলো বেমাসরিক ও নারীদের লাশ। এই সন্ত্রাসীরা জনবিরোধী। শনিবার উদ্ধার অভিযানকালে আমরা এ লাশগুলো দেখতে পাই।’

রোববার মারাউই’র উপকণ্ঠের একটি রাস্তায় আরো আটটি লাশ দেখা যায়।স্থানীয় বাসিন্দারা এদেরকে রাইস মিল ও একটি মেডিকেল কলেজের কর্মী বলে সনাক্ত করেছেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিলিপাইনের প্রবীণ জঙ্গি ইসনিলোন হাপিলোনকে স্থানীয় আইএস নেতা হিসেবে অভিযুক্ত করে গ্রেফতার করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকজন বন্দুকধারী মারাউইজুড়ে তাণ্ডব শুরু করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ