রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি

আইএইএ সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়া গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিকেল সহযোগিতা বিষয়ক একটি আর্ন্তজাতিক সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে অস্ট্রিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিজি-১০১১ ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় বিকাল আড়াইটায় সেখানে পৌঁছার কথা রয়েছে।
৩০ মে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিকেল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন।
আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ৩১ মে সকালে দেশে ফিরবেন বলে জানা গেছে।
এসএস/