আওয়ার ইসলাম: অনতিবিলম্বে সুপ্রীমকোর্ট অ্যানেক্স প্রাঙ্গন থেকে গ্রিক দেবির মূর্তি সরানোর জন্য জোর দাবি জানিয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। তাঁরা বলেন, গ্রিক দেবিকে ন্যায় বিচারের প্রতীক মানলে মুসলমানদের ঈমান থাকবে না।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ও মন্ত্রীপরিষদে সিদ্ধান্ত হওয়ার পরও এখনো উক্ত মূর্তি সাময়িক সরিয়ে রেখে এনেক্স ভবনের সামনে তা পুন:স্থাপন করে মুসলিম উম্মাহকে ধোঁকা দেয়া হয়েছে। যা জঘন্য ধৃষ্টতা ও সেরা তামাশা।
মূর্তি স্থাপন, মূর্তি পূজা ইসলামে চিতরে হারাম ও জঘন্যতম শিরক এ সত্য জানার পরও ৯৫ ভাগ মুসলমানের এদেশের সর্বোচ্চ আদালত চত্বরে মূর্তি স্থাপন করে ইসলামের দুশমনরা সরকার, দেশের বিচারব্যবস্থা ও ইসলাম প্রিয় জনতাকে মুখোমুখী দাঁড় করাতে চায়। ইসলামের আক্বীদা ও বিশ্বাসকে সামনে রেখে সর্বোচ্চ আদলত থেকে মূর্তি অপসারণ করতেই হবে। অপসারণের ক্ষেত্রে অনমনীয় মনোভাব পোষণ করলে দেশ ক্রমশঃ দ্বন্দ্ব-কলহ, ঝগড়া-বিবাদ, দাঙ্গা-হামাঙ্গা,হানাহানি,সংঘর্ষ ও সঙ্ঘাতের দিকে যেতে পারে। দেশের পরিস্থিতি অস্থিতিশিল হয়ে উঠার আগেই এ সমস্যা সমাধানে সরকারের সজাগ দৃষ্টি রাখা উচিত বলে আমরা মনে করি।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরও কোন খুটির জোরে ষড়যন্ত্রকারীরা মূর্তি সরিয়ে ইদুর-বিড়াল খেলায় মেতেছে তা আমাদের বোধগম্য নয়।
গ্রিক দেবি থেমিসকে বাঙালি বানানোর অপপ্রয়াস
শীর্ষ উলামায়ে কেরাম বলেন- মূর্তি থাকবে মন্দিরে। কোন দর্শণীয় স্থানে মূতি রাখা যাবে না। আমাদের এ প্রিয় মাতৃভূমিতে কালের পর কাল বিভিন্ন মূর্তি তাদের মন্দিরেই নিরাপদে গচ্ছিত রাখা হতো। মুসলিম উম্মাহ কোনভাবেই অন্য ধর্মের ধর্মীয় অধিকার হরণ করেনি, ভবিষ্যতেও কোনদিন করবেও না। বরং জীবন বাজী রেখে সকল ধর্মের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
শীর্ষ উলামায়ে কেরাম আরো বলেন, মূলত কতিপয় অশুভ শক্তি দেশকে অস্থà¦