বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

‘দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মসজিদ আকৃতির, এটাই তাদের হিংসার কারণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহিব খান। যিনি একই সঙ্গে বহুমুখী প্রতিভার এধিকারী। নিজে গান লেখেন এবং গান গেয়ে জয় করেছেন অসংখ্য শ্রোতার মন। প্রকাশ পেয়েছে তিনটি কবিতার বই। আল কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদও করেছেন তিনি। সম্পাদনা করেছেন এক সময়ের জনপ্রিয় সাপ্তাহিক লিখনী। ‘ন্যাশনাল মুভমেন্ট’ নামে গড়ে তুলেছেন সাংস্কৃতিক আন্দোলনের প্লাটফরম। গ্রিক দেবির মূর্তি সরাতে তার একটি কবিতা বেশ সাড়া ফেলে।

ভাস্কর মৃণাল হকের তৈরি সাম্প্রতিক গ্রিক দেবির ভাস্কর্য নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে, সমালোচনা আছে এর শিল্পমান ও সার্বজনীনতা নিয়েও। এ প্রসঙ্গে কবি মুহিব খান বেশকিছু গুরুত্বপূর্ণ কথা বলেন আওয়ার ইসলামের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রোকন রাইয়ান

থেমিসের ভাস্কর্য বা মূর্তি প্রসঙ্গে তিনি বলেন, থেমিস মূর্তি একটি ধর্ম ও বিশ্বাসের অংশ। গ্রীক ধর্মের কাহিনীতে যার কথা উল্লেখ আছে। গ্রীক ধর্মের একটি বিশেষ অংশ ও প্রতীককে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা সাম্প্রদায়িকতার নামান্তর। যেখানে বাংলাদেশকে ধর্মনিরেপেক্ষ বলা হয়।

বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থান বা বাংলাদেশের চেহারা হিসেবে দেখা হয়, বাংলাদেশের আইন ও আদালত, রাস্ট্রপ্রধানের বাসভবন ও শিক্ষার মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এগুলো যখন স্থাপন করা হয় তখন এগুলোর মূল আইকনকে মসজিদের আদলে করা হয়। যাতে বোঝা যায় এটা মুসলমানের এলাকা, মুসলমানের দেশ। এখন এইগুলো ইসলামবিরোধী শক্তির ভাল লাগছে না। কিন্তু এখন যেহেতু মসজিদ-গম্বুজ ভাঙ্গার সুযোগ নেই তাই একটা মূর্তি বসিয়ে দিয়েছে যাতে মুসলিম দেশের যে পরিচয় আছে সেটা ম্লান হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয়, কুরআনের প্রতিকৃতি ছিল লগোতে। দেখতে মসজিদের মতই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এখন সেগুলো নেই, ষড়যন্ত্রকারীরা মুছে দিয়েছে। এরকমই একটি ষড়যন্ত্র হচ্ছে সুপ্রিমকোর্টের সামনে থেমিসের মূর্তি স্থাপন।

মৃনাল হক একজন স্বীকৃত ভাস্কর বটে। একজন শিল্পি যখন তার হৃদয় থেকে, মন থà