শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আহ্বান মামাবাড়ির আবদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আহ্বান মামাবাড়ির আবদার। বিএনপির এই মামাবাড়ির আবদার মানা হবে না। আমাদের দলের নেতাকর্মীরাও মামলা মোকাবিলা করছেন।”

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আহ্বানের বিষয়ে কাদেরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “আমাদের দলের নেতাকর্মীদের নামে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। দুদকের মামলাগুলো আদালতের মাধ্যমে মোকাবিলা করা হয়েছে।”

তিনি বলেন, “আমাদের দলের এমপিরাও এখন দুদকের মামলা মোকাবিলা করছেন। কাজেই বিএনপির মহাসচিব যে আবদার করেছেন, তাতে আমাদের কিছু করার নেই।”

আর কোনো ভাস্কর্য অপসারণের প্রশ্নই ওঠে না: ওবায়দুল কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ