বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

আমি ছাড়া সব বিচারকই স্বাধীন: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমি ছাড়া সব বিচারক স্বাধীন।উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত আপিলের শুনানির এক পর্যায়ে গতকাল প্রধান বিচারপতি এ কথা বলেন।

জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপনি পরাধীন নন, প্রতিদিন কাগজ খুললে আপনার অনেক বক্তব্য পাওয়া যায়। প্রধান বিচারপতি বলেন, আমি তো প্রেস কনফারেন্স করে কথা বলি না। আমি আমার প্রসিডিংসের মধ্যে থেকেই বলি।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট দেশের জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব সময় পদক্ষেপ নিয়েছে। আমরা করুণ অবস্থা। সরকার প্রাইমারি স্কুলে, ইউনিয়ন পরিষদে কম্পিউটার দেয়। কিন্তু আমার বিচারকদের একটা কম্পিউটার দিতে পারেন না! আমার বিচারকদের থাকার জায়গা নেই। সুপ্রিম কোর্টের একটি প্রশাসনিক ভবন নেই।

সুপ্রিম কোর্টের অনেক অফিসারের বসার জায়গা নেই। অথচ বিচার বিভাগের অবদান কম নয়। প্রধান বিচারপতি বলেন, আমি হাজারো উদাহরণ দিতে পারি যে, আমাদের সুপ্রিম কোর্ট দৃষ্টান্ত রেখে চলেছে। নারায়ণগঞ্জের সাত খুন মামলা সারা পৃথিবীতে চাঞ্চল্যের সৃষ্টি করল। সারা দেশের মানুষ ন্যায়বিচারের প্রত্যাশা করল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই মামলার জট খুলে গেল।

এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই হাজারীবাগের ট্যানারি স্থানান্তরিত হলো। এই শহর দূষণের হাত থেকে রক্ষা পেল। সুপ্রিম কোর্ট দেশের জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব সময় পদক্ষেপ নিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ