সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

বাংলাদেশের জলসীমায় ভারতীয় নৌ-বাহিনীর তৎপরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের সীমানায় ভারতীয় নৌ-বাহিনীর একটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ভারতীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘূর্নিঝড় মোরা কক্সবাজার উপকূল পাড়ি দিয়ে বাংলাদেশ ত্যাগের একদিন পর এ অভিযানের খবর আসলো।

এই ঝড়ে সাত জনের মৃত্যুর খবর আসলেও বাংলাদেশীরা কেউ নিখোঁজ আছেন কি-না সে সম্পর্কে কর্তৃপক্ষ কোন কিছু জানায়নি।

এখন ভারতীয় হাই কমিশনের তরফ থেকে বলা হচ্ছে চট্রগ্রাম থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে অভিযান চলছে এবং তারা মনে করছে আরও লোকজন সমুদ্রে ভেসে থাকতে পারে।

ভারত, বাংলাদেশ, নৌ-বাহিনী

ঢাকায় ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া তথ্য অনুযায়ী ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা এ অভিযান চালাচ্ছে মহেশখালী উপকূলে।

ওই পোস্টে জাহাজটিকে ত্রানবাহী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

ভারতীয় হাই কমিশন দাবি করছে মহেশখালী এলাকায় একটি মৃতদেহসহ অন্তত ৩৩জনকে উদ্ধার করেছে আইএনএস সুমিত্রা। তাদের ধারণা এরা নৌকা ডুবে বা ঝড়ের তোড়ে বাড়িঘর থেকে ভেসে গিয়েছিলো।

জীবিত আরও অনেকে সাগরে ভেসে থাকতে পারে বলে উল্লেখ করে ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

উদ্ধার অভিযান শেষে বা বাংলাদেশ নৌ-বাহিনী সেখানে কার্যক্রম শুরু করলে ভারতীয় জাহাজটি ত্রাণ হস্তান্তরের জন্য চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করবে।

পোস্টটিতে অবশ্য উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের নৌ-বাহিনীর সাথে সমন্বয় করে এ কার্যক্রম চালানো হচ্ছে।

তবে বাংলাদেশ সরকার বা নৌ-বাহিনী কারও পক্ষ থেকে এ অভিযানের বিষয়ে কোন কিছু জানানো হয়নি।

সুত্র: বিবিসি বাংলা।

[কারাগারে মুসলিম বন্দীদের সঙ্গে ইফতার করলো হিন্দু বন্দীরা]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ