রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি

৭ দফা সামনে নিয়ে মাঠে নামছেন শীর্ষ আলেমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ (বুধবার) বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় উলামা-মাশায়েখ সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণকারী উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ ইসলাম ও মুসলমানের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন। সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী এবং সভাপতিত্ব করেন মাওলানা আবু তাহের জিহাদী।

সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা আবদুল লতিফ নেজামী। ঘোষণাপত্রে সাত দফা দাবি তুলে ধরা হয়। ঘোষণাপত্রটি নিম্নরূপ,

সন্মানিত শীর্ষ উলামায়েকেরাম, ইসলামী চিন্তাাবিদ ও সাংবাদিক বন্ধুগণ!
শতকরা ৯৫ ভাগ মুসলিম অধ্যুষিত আমাদের প্রিয় এ বাংলাদেশ। এদেশের মুসলমানদের দ্বীনি চেতনা, ধার্মিকতা বিশ্বব্যাপী প্রশংসিত। ইসলামী দলসমুহের খেদমত, মসজিদ, মাদরাসা, ওয়াজ মাহফিল, তাবলীগ, পীর-মুরিদীও লেখনীর মাধ্যমে মুসলমানদের অন্তরে ইসলামের শিকড় অত্যন্ত মজবুত ভাবে গেঁথে রয়েছে। ধর্মীয় নেতাদের নৈতিক ও আধ্যাতিক প্রভাব শহর-গঞ্জ থেকে শুরু করে সুদূর পল্লী পর্যন্ত বিস্তৃত। দেশী-বিদেশী ইসলামী দুশমনদের এটাই গাত্রদাহ।

তাই কি করে এদেশ থেকে ইসলাম নির্মূল করা যায় সে লক্ষে তারা নানাবিধ ষড়যন্ত্র করেই চলেছে। ইসলামী দল, ইসলামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। আমাদের কৃষ্টি-কালচার, তাহজীব-তামাদ্দুন ও সভ্যতা -সংস্কৃতিতে বারবার আঘাত হানা হচ্ছে। জাতীয় ঈদগাহ ও সুপ্রিমকোর্ট প্রাংগনে বসানো হয়েছে দেবী মূর্তি। বেসামাল হয়ে চাপিয়ে দেয়া হয়েছে ধর্মহীন জাতীয় শিক্ষানীতি। প্রনয়ণ করা হয়েছে কুরআন বিরোধী নারী নীতি। সংবিধানের মূলনীতি থেকে বাদ দেয়া হয়েছে “সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস।

দেবীমূর্তি অপসারণে কোনো টালবাহানা বরদাশত করা হবে না: শীর্ষ উলামায়ে কেরাম

মৃণাল হক মুসলমান নামের কলঙ্ক: চরমোনাই পীর

বন্ধুগণ, ইসলাম বিরোধী চক্রের শেকড় অনেক গভীরে, দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের এ ধারাবাহিক চক্রান্ত মোকাবেলা করা বিশেষ কোন শ্রেনীর পক্ষে