সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ওমরা ও হজ যাত্রীদের জন্য মক্কার সুড়ঙ্গ প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মক্কার সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে। চলাচলের জন্য সব ধরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। হজ ও ওমরাহযাত্রীরা যেন নিরাপদ ও প্রশান্তিতে চলাচল করতে পারে সে জন্য সব ধরনের উপকরণ নিশ্চিত করেছে মক্কা পৌরসভা। মক্কা পৌরসভার উপসচিব খালিদ আল-হাইজ বিষয়টি নিশ্চিত করেছেন।

খালিদ আল-হাইজ বলেন, শহরের পার্শ্ববর্তী এলাকার সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করবে এই সুড়ঙ্গ। সুড়ঙ্গের রাস্তাগুলো চালু করা হলে যানজট সমস্যা অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে রমজান মাসে বিপুলসংখ্যক ওমরাহযাত্রী ও বাইরে থেকে আসা লোকজনের কারণে মক্কায় সৃষ্ট সমস্যা সুড়ঙ্গগুলো চালুর ফলে অনেকটাই কমে যাবে।

একদল প্রকৌশলী ও প্রযুক্তিবিদের সহায়তায় নিয়মিতভাবে সেগুলোর রণাবেণ করছে মক্কা পৌরসভা। আলোকসজ্জা, বিদ্যুতের ব্যবস্থা, অগ্নিকাণ্ডের সতর্ক সঙ্কেত, বাতাস চলাচলের ব্যবস্থা ও সুড়ঙ্গের নিরাপত্তার জন্য তারা কাজ করছেন বলেও জানানো হয়েছে।

পৌরসভার অধীনে ৩০ কিলোমিটার দৈর্ঘ্যরে ৫৮টি সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে। সুড়ঙ্গের ভেতর ৬৬ হাজার ৯৩৫ বৈদ্যুতিক বাতি রয়েছে। এ ছাড়া ৫৯৯টি পাখা, ৪২টি জেনারেটর, সুড়ঙ্গ পরিচালনার জন্য ৩৯টি নিয়ন্ত্রণ ক, ৭৭টি পানির পাম্প এবং ১২টি আইটি স্টেশন রয়েছে। এ ছাড়া গ্যাসের জন্য ৪১টি ডিভাইস, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ৮৮টি ডিভাইস, বাতাসের গতি পরিমাপের জন্য ৩৬২টি যন্ত্র এবং ৯০টি এয়ার কন্ডিশনিং ইউনিট রয়েছে।

ছোট সুড়ঙ্গগুলোতে সাড়ে ৯০০ সোডিয়াম লাইট ও দুই হাজার ১২৩টি হালকা লাইট রয়েছে। ৬৮টি পাখা, আটটি চলমান সিঁড়ি, পাঁচটি জেনারেটর, ৩২টি এয়ার কন্ডিশনিং ইউনিট, সুড়ঙ্গ পর্যবেণের জন্য পাঁচটি কম্পিউটার এবং স্থিরচিত্র ধারণের জন্য ২৭টি ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি রয়েছে।

কামানের মাধ্যমে ইফতারির এলান করা হয় যে দেশে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ