সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ফিলিপাইনের জুয়ার আসরে হামলা; নিহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি জুয়ার হোটেলে মুখোশপরা এক বন্দুকধারীর গোলাগুলি ও আগুন দেয়ার ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা নামের ওই হোটেলে গত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

ফিলিপিাইনের প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্টো আবেলা রাতের গোলাগুলি ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোটেলের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এদের বেশিরভাগই মারা গেছে ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে। তবে মেট্রোপলিটন পুলিশ প্রধান নিহতের সংখ্যা ৩৪ বলে জানান। তিনি বলেন, নিহতদের কারো গায়ে গুলির চিহ্ন নেই। হোটেলে আগুন দেয়ার পর সেখান থেকে একসঙ্গে বের হতে গিয়ে ভিড়ের চাপে বহু মানুষ আহত হয়েছে।

জানা গেছে, একজন বিদেশি নাগরিক স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হোটেলে হামলা চালায় এবং আগুন লাগিয়ে ধোঁয়ার মধ্যে মিশে যায়। পরে হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

৯৫ ভাগ সন্ত্রাসী হামলার শিকার মুসলিমরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ