রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি

আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা জব্দ; যাচ্ছে বাংলাদেশে ব্যাংকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিফাত হোসেন: বনানীর এক হোটেলে ধর্ষণকাণ্ডের পর আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। রোববার এসব সোনা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।

এরপর আপন জুয়েলার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে যথেষ্ট সময় দেয়া হয়েছে। তাদের তিন বার তলব করা হয়েছিল, দু'বার এসেছিলেন তারা। কিন্তু যেসব কাগজ-পত্র চাওয়া হয়েছিল সেসব দাখিল করতে ব্যর্থ হয়েছেন আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। এ কারনে স্বর্ণগুলো অবৈধ বলে ধারনা করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি জানান, আপন জুয়েলার্সের পক্ষ থেকে যেসব কাগজ-পত্র দাখিল করা হয়েছে সেসব যাচাই করে দেখা গেছে সবই ভুয়া। আয়কর এবং ভ্যাট স্টেটমেন্ট অনুযায়ী তাদের মজুদকৃত সোনার পরিমাণ একেবারে কম। আপন জুয়েলার্সে যে পরিমাণ সোনা পাওয়া গেছে তার মাত্র দুই ভাগ আয়কর নথি এবং ভ্যাট স্টেটমেন্টে উল্লেখ করা আছে।

উল্লেখ্য, ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর আপন জুয়েলার্সের বিরুদ্ধে তদন্তে নামে শুল্ক বিভাগ।

যে পাঁচটি উপায়ে আপনিও ইউটিউবে জনপ্রিয় হতে পারেন