সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গরুর মাংস খাওয়া কোনো অপরাধ নয়: যোগগুরু রবি শঙ্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গো-মাংস খাওয়ায় তেমন কোনো অপরাধ আছে বলে মনে করেন না যোগগুরু রবি শঙ্কর। তিনি মনে করেন, কে কী খাবেন বা না খাবেন, তা বেছে নেয়ার পুরোপুরি অধিকার রয়েছে তার। তবে প্রকাশ্যে পশুনিধনের ওপর বিধিনিষেধ আরোপ হওয়া উচিত।

শনিবার ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রবি শঙ্কর বলেন, ‘মানুষ যা চান, যেটা খেতে পছন্দ করেন, তাই খেতে পারেন। এতে অন্যায়ের কিছু নেই। তবে প্রকাশ্যে পশুনিধনটা একেবারেই মেনে নেওয়া যায় না।’

খোলাবাজারে গরু, মহিষ বিক্রি বন্ধে কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাকে অবশ্য পুরোপুরি সমর্থন করেছেন রবিশঙ্কর। গত মাস থেকে নতুন করে গজিয়ে ওঠা গোমাংস ইস্যুতে এই প্রথম মুখ খুললেন ভারতীয় এই যোগগুরু।

তার কথায়, ‘কেন্দ্রীয় সরকারের বিধি মানুষের খাদ্যাভাসকে অস্বীকার করেনি। বরং যেটা শোভন, তাকেই মান্যতা দিয়েছে।’

গো-মাংসের জন্য প্রকাশ্যে গরু জবাই করার পরিণাম কী হয়েছে, তা বোঝাতে গিয়ে রবিশঙ্কর বলেন, ‘তামিলনাড়ুতে ৮৫ রকমের গরু, বাছুর ছিল। কিন্তু যথেচ্ছ গো-নিধনের ফলে তা কমতে কমতে এখন দুইটিতে এসে দাঁড়িয়েছে। গো-নিধন বন্ধে শুধু ভারতেই নয়, কিউবাতেও এমন আইন রয়েছে। সেখানে গরু জবাই করলে জরিমানা দিতে হয়।’ আনন্দবাজার।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ