সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আরব আমিরাতে কাতারের পক্ষে কথা বললেই ১৫ বছর জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের কোনও ব্যক্তি কাতারের প্রতি সহানুভূতি প্রকাশ করলে ১৫ বছরের জেল পর্যন্ত হতে পারে।

বুধবার দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

৫ জুন বাহরাইন, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাতার।

আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-শামসি বলেন,‘কাতারের জন্য যে সহানুভূতি প্রকাশ করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা সোশ্যাল মিডিয়া হোক, লিখিত কিংবা মৌখিক হোক, আমরা ব্যবস্থা নেব। কারণ এটা সংযুক্ত আরব আমিরাতের নীতি বিরোধী।’

এছাড়া অভিযুক্তদের ৫ লাখ দিরহাম জরিমানাও করা হতে পারে বলে জানিয়েছে গালফ নিউজ।

মঙ্গলবার আরব দেশগুলোর এই পদক্ষেপকে স্বাগত জানালেও আরব বিশ্বে ঐক্য গঠনের আহবান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে্র এই কূটনৈতিক সংকটে টুইটারে কাতারের সমর্থনে অনেকে টুইট করছেন। আরব বিশ্বে ‍মত প্রকাশের মাধ্যম হিসেবে টুইটার খুবই জনপ্রিয়। তবে আরব আমিরাত এবার মত প্রকাশ থেকে বিরত রাখতেই শাস্তির বিধান করলো।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ