সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিলেন এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার ধোঁয়া তুলে সৌদি আরবসহ বিশ্বের ছয়টি দেশের সম্পর্ক ছিন্ন করা মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে সম্পর্কোন্নয়নের ঘোষণা দিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আনকারা শহরে একটি বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান এ ঘোষণা দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তুরস্কের প্রেসিডেন্ট জানান, কাতারের মতো ছোট একটি রাষ্ট্র সন্ত্রাসবাদের সমর্থন দেবে বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন না তিনি। তাই কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ভালো হয়নি। এমনকি এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন এরদোয়ান।

এ ছাড়া তুরস্ক ও তার বন্ধু রাষ্ট্রগুলো কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ চালিয়ে যাবে বলে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কাতার সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত না, সেটা আমি ভালোভাবেই জানি। আর এমন ধরনের কোনো প্রমাণ পেলে আমিই সবার আগে দেশটির বিরুদ্ধে কথা বলব।’

এদিকে কাতারকে সমর্থন দিলেও সৌদি আরবের খুব কাছের বন্ধু বলেই পরিচিত তুরস্ক। এ ছাড়া কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর সঙ্গে দেশটির সুসম্পর্ক রয়েছে।

অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে গত সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। কাতার মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী দলগুলোকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করা হয়। এর ফলে ভিন্নমুখী সংকটের মুখোমুখি হতে পারে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এ দেশটি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ