রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

মূর্তি স্থাপন করে মানুষকে শিরকের দিকে ধাবিত করার চক্রান্ত তাওহিদী জনতা রুখে দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে মানুষকে শিরকের দিকে ধাবিত করার চক্রান্ত বাংলার তাওহিদী জনতা রুখে দিবে।

আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামীন মহাগ্রন্থ আল কুরআন রমজান মাসে  নাজিল করার কারণে অন্য মাসের তুলনায় এ মাসের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তেমনিভাবে এই কুরআন অনুযায়ি যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হবে,  সে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হবে। সুতরাং যারা কুরআনের সমাজ প্রতিষ্ঠায় অঙ্গিকারাবদ্ধ তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরো বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সকল প্রকার তাগুতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা।

জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আমানুল্লাহ, জেলা সহ-সভাপতি মাওলানা আমির হোসেন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূইয়া  প্রমুখ।

এসএস/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ