রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী

হেফাজত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালকে হত্যার হুমকি দেয়ায় হেফাজত নেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন কথিত নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত প্রতিবাদ সভায় দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ২ জুন জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে হেফাজতে ইসলামের ব্যানারে কিছু ব্যক্তিকে হত্যার হুমকি দেয়। এর বিরুদ্ধে সরকার কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় সমালোচনা করেন বক্তারা। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সভায়। অন্যথায়, কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তাঁরা।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, সাবেক ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, আবুল বারকাত, মানবাধিকারকর্মী খুশি কবির।

মূর্তি সরালে নাকি মসজিদও সরাতে হবে, সুলতানা কামালের এতবড় স্পর্ধা!

-এআরকে