সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আল জাজিরার ওয়েব সাইটে হ্যাকারদের অব্যাহত আক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা-এর ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে অব্যাহত হ্যাকিং প্রচেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে এ দাবি করা করেছে সংবাদমাধ্যমটি।

খবরে বলা হয়, গত মাসে কাতারের সরকারি সংবাদ সংস্থাটি হ্যাক করা হয়েছিল এবং দেশের শাসককে দোষারোপ করে কিছু মিথ্যা বক্তব্য পোস্ট করা হয় যা  অন্যান্য আরব উপসাগরীয় দেশগুলির সঙ্গে তিক্ততা ছড়িয়ে পড়েছে।

গত সোমবার সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। কাতার নিউজ এজেন্সিতে ওই বক্তব্য পোস্ট হওয়ার পরই দেশগুলো দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে খবরে বলা হয়।

হ্যাকারদের দ্বারা নিরাপত্তা ভঙ্গের পর কাতার সরকার বিষয়টি তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি দলকে ডাকে। দলটি দোহায় এসেছিল।  কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তদন্ত সম্পন্ন হওয়ার পর এটি প্রতিবেদন প্রকাশ করবে, তবে কখন সে প্রতিবেদন দেওয়া হবে- তা বলা হয়নি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ