বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

একজন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিবুর রহমান মিছবাহ

আল্লামা শাহ আহমদ শফী হাফিজাহুল্লাহ। শুধু একটি নাম নয়, একটি ইতিহাসও। যাঁর হাত ধরে রচিত হয়েছে ইলমী, ইসলাহী ও বিপ্লবী ইতিহাস।

যে ইতিহাস যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে ইসলামপ্রিয় তৌহিদী জনতার জীবন চলার পথে। এক সময় ইতিহাসের পাতাও গর্ববোধ করবে এ জীবন্ত কিংবদন্তীকে ঘিরে।

দীন বিজয়ের সেনাপতিরা এ মহান পুরুষের সাফাল্যগাঁথা জীবন-সংগ্রামের গল্প শুনিয়ে উৎসাহ যোগাবে বীর যোদ্ধাদের। ইতিহাসটির নাম বিপ্লবী ইতিহাস।

আল্লামা শাহ আহমদ শফী হাফিজাহুল্লাহ। শুধু একটি নাম নয়, একটি জগত। যে জগতে নেই কোনো সংকীর্ণতা। নেই হিংসা, নেই সহিংসতা। যে জগত প্রশ্রয় দেয় না স্বার্থপরতা। কৃপনতার ছবক নেই সে জগতে।

আছে নির্মল আদর্শের আলোকিত শিক্ষা। হৃদয়ের বিশালতা কেবল সে জগতেই মিলতে পারে। যে জগত মুর্খকে গড়ে তুলে একজন প্রকৃত মানুষরুপে। মনুষ্যত্বের এক মহাজগত। জগতটির নাম ইলমী জগত।

ইসলাহী ময়দানে তিনি বুজুর্গদের বুজুর্গ। তাঁর ইসলাহী নিসবতে আত্মিক পরিশুদ্ধির ছবক নিয়েছেন অসংখ্য হাফেজ, মুফতী, শাইখুল হাদিসসহ প্রথিতযশা বরেণ্য ওলামাগণ।

আল্লাহ তাআলা তাঁকে শেফায়ে কামেলা আজেলা দান করুন।

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে।

এসএস/