আওয়ার ইসলাম: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর এর বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের কথা এবং কাজগুলোকে আপনাদেরই প্রচার করতে হবে।
তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা কখনো অসৎ কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। তাদের আরো অগ্রসর হয়ে অসুন্দরের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকতায় আলেমরা এতদিন পিছিয়ে ছিলেন, এখন আর সেটি নেই। তারাও মিডিয়াতে কাজ করছেন, মিডিয়া গড়ছেন।
[আপনাদের কথা আপনাদেরই প্রচার করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী}
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপির সভাপতিত্বে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের পরিচালনায় অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

এছাড়া আরও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এমপি এবং এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর আবুল হাসান মুহাম্মদ সাদেক।
[caption id="attachment_39096" align="alignnone" width="500"]
বক্তব্য রাখছেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য আবুল হাসান মুহাম্মদ সাদেক[/caption]
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একিউএম ছফিউল্লাহ আরিফ, সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল শরীয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ; মাওলানা উবায়দুর রহমান খান নদভী, শক্ষিাবদি ও সাংবাদিক; ড. আ ফ ম খালিদ হোসেন, চেয়ারম্যান, ইসলামে