সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আফগানিস্তানে কমান্ডো হামলায় তিন মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সেনারা এক অভিযান পরিচালনাকালে আফগান কমান্ডোর গুলিতে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। অভিযানে হামলাকারী কমান্ডোও নিহত হয়েছেন।

জানা যায়, পূর্বাঞ্চলীয় আচিন জেলায় একটি যৌথ অভিযান চালানো হয়। ওই সময় এ ঘটনায় নিহতরা আমেরিকার স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে নানঘর প্রদেশের একজন সরকারি মুখপাত্র জানান, অভিযানের সময় আফগান ওই কমান্ডো হঠাৎ মার্কিন সহকর্মীদের দিকে গুলিবর্ষণ করে। পাল্টা গুলিতে সে নিজেও নিহত হয়। এ ঘটনায় আরেকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন।

তালেবান বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসলামিক স্টেট বাহিনীর সদস্যদেরও ওই এলাকাটিতে আগে থেকেই তৎপরতা রয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ