রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি বছরের ন্যায় এবারও ঢাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্মমন্ত্রীর উপস্থিতে আন্তঃমন্ত্রণালয় এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের বলেন, “সিটি করপোরেশন ঈদগা মাঠ প্রস্তুত করবে।
নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের সজাগ রেখেছি, নিজেরাও নজরদারি করব। আশা করছি কোনো অসুবিধা হবে না।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ বা ২৭ জুন বাংলাদেশে রোজার ঈদ হবে।
ধর্মমন্ত্রী জানান, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।
এসএস/