রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী

বাড্ডা থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন এক নারী।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এ মামলা করা হয়।

বিচারক বাদী নুরুন নাহার নাছিমা বেগমের জবানবন্দি শুনে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় ওসি জলিল ছাড়া বাকী আসামিরা হলো বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহীদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দ্বীন ইসলাম ও মো. আবদুর রহিম এবং জাহানারা রশিদ রুপা, রোকেয়া রশিদ, আতাউর রহমান কাইচার ও মো. শুকুর আলী।

মামলায় সাক্ষী করা হয়েছে পাঁচজনকে।

এসএস/