সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মসজিদুল হারামে কাতারের মুসুল্লিদের বাধা প্রদানের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলিমদের পবিত্র মসজিদ উল-হারামে কাতারের মুসলিম নাগরিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

কাতার সংকটকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে চলমান সংকটের জের ধরেই সৌদির পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল শার্ক।

আল শার্কের প্রতিবেদনের বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার কাবায় প্রবেশ না করতে দেওয়ার অভিযোগ পায় কাতারের মানবাধিকার সংস্থা এনএইচআরসি।

মক্কায় অবস্থানকারী কাতারের মুসুল্লিরা ওই অভিযোগ করেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনএইচআরসি প্রধান আলি বিন এসমাইখ আল-মারি বলেন, মানবাধিকারের নিয়ম-নীতি তোয়াক্কা না করেই কাতারের নাগরিকদের ধর্মীয় রেওয়াজ পালনে বাধা দেওয়া হচ্ছে। কাবায় প্রবেশের ক্ষেত্রে সাধারণত কারো জাতিগোষ্ঠীর ওপরে নজর দেয় না সৌদি কর্তৃপক্ষ।

এর আগে কাতারের পক্ষে কথা বললে সর্বোচ্চ ১৫ বছরের জেল ও এক লাখ ৩৬ হাজার মার্কিন ডলার জরিমানা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বাহরাইনের পক্ষ থেকে।

অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে গত সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ। কাতার মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী দলগুলোকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ