শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

বাইতুল্লায় কাতারের নাগরিকদের উপর কোন নিষেধাজ্ঞা নেই: সৌদি কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের নাগরিকদের উমরাহ পালনে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে এমন খবর অস্বীকার করেছে সৌদি আরব।
সৌদি কর্তৃপক্ষ বলছে এটি ‘মিথ্যাচার ও বিশ্বাসযোগ্য নয়’। সৌদির পবিত্র নগরী মক্কার মসজিদ আল হারামে মুসলমানেরা তাদের উমরাহ পালন করে থাকে সেখানে কাউকে বাধা প্রদান করার সুযাগ নেই।
মসজিদুল হারাম ও মসজিদে নবাবীর কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেন, কাতারের নাগরিকদের ওমরাহ পালনের সুযোগ কেড়ে নিয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তারা কোন সত্যতা নেই।
মসজিদুল হারামে কাতারের মুসুল্লিদের বাধা প্রদানের অভিযোগ
উমরাহ পালনের জন্য যারাই এখনে আসতে চায় তাদের সেবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে আমাদের কাতারি ভাইয়েরাও যখন সৌদি আরবে প্রবেশ করে সেই মুহূর্ত থেকে দেশ ত্যাগ না করা পর্যন্ত তারা আমাদের হৃদয়েই থাকে।
গত সপ্তাহেও ১ হাজার ৬ শ ৩৩ জন কাতারি নাগরিক উমরাহ পালন করেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বাহরাইন, ‘জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার’ স্বার্থে সৌদি আরব ও আরব আমিরাত পাশ্ববর্তীদেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করে।
সেই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের এই দেশগুলো কাতারি নাগরিকদের তাদের দেশ ত্যাগের জন্য ১৪ দিনের সময় বেঁধে দেয় ও পুনরায় আসার উপর নিষেধাজ্ঞা জারি করে।
অবশ্য ৫ জুনেই সেই ঘোষণায় যে সব কাতারি নাগরিক উমরাহ ও হজ্জ্ব পালনের জন্য সৌদি আবার আসবে তাদের জন্য কোন নিষেধাজ্ঞা থাকবেনা বলেও জানায়। গাল্ফ নিউজ।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ