সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

রাস্তায় মুসলিম নারীকে হেনস্থা, খুলে নেয়া হলো হিজাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এবার প্রকাশ্য রাস্তায় এক মুসলিম নারীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে মাথা থেকে হিজাব খুলে নেয়া হল। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের পিটারবোরোর পিটারবোরোর ফেনগেট এলাকায়।

জানা গেছে, ওই নারী নিজের তিন বছরের মেয়েকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। ফনগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হন তিনি। ফুটপাতে উঠতেই ওই নারীকে পিছন থেকে ধাক্কা দেন এক ব্যক্তি। মাটিতে পড়ে যান ওই নারী। এরপরই ওই নারীর মাথা থেকে হিজাব খুলে, তাঁর দিকে ছুড়ে দেন ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ওই নারী। তবে হিজাব খুলে নেওয়া হলেও, ওই নারীকে শারীরিকভাবে আঘাত করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর৷ অপরাধীকে চিহ্নিত করতে না পারলেও, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক শ্বেতাঙ্গ ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন এবং ঘটনার সময় নিজের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল সে।

চলতি মাসের গোড়ায় জঙ্গি হামলা হয় লন্ডন ব্রিজে৷ প্রথমে পথচারীদের ধাক্কা মারে একটি ভ্যান৷ এরপর ভ্যান থেকে নেমে তিন জঙ্গি বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে এলোপাথাড়ি ছুরির আঘাত করতে থাকে পথচারীদের৷ এই জোড়া জঙ্গি হানার পরই ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধপ্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এদিকে যদিও গত সপ্তাহে লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, মুসলিমদের বিরুদ্ধে অপরাধ কোনোভাবে বরদাস্ত করা হবে না। জানা গেছে, ম্যাঞ্চেস্টার এরিনায় জঙ্গি হামলার পর সেখানকার বিভিন্ন থানায় মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত যা অভিযোগ জমা পড়েছে, তা অন্যান্য সময়ের তুলনা দ্বিগুণ।

সূত্র: সংবাদ প্রতিদিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ