বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নজরুলকে হিন্দু প্রমাণের প্রকল্প হাতে নিয়েছে আরএসএস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে একজন হিন্দু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। এমনই দাবি করেছেন কবির একজন উত্তরসূরী অভিযোগ।

কবির প্রপৌত্র ও লেখক-গবেষক অঙ্কন কাজী ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এক নিবন্ধে লিখেছেন, নজরুলের লেখালেখিতে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলোর দৃষ্টি পড়েছে, এবং সেই ইঙ্গিত অত্যন্ত বিপজ্জনক।

সম্প্রতি ভারতে শাসক দল বিজেপি-র আদর্শিক অভিভাবক বলে পরিচিত আরএসএস সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে তারা কাজী নজরুলের কবিতা হিন্দিসহ নানা ভারতীয় ভাষায় অনুবাদ করে প্রকাশ করবে। নামে মুসলমান হলেও জীবনযাপনে তিনি কীভাবে হিন্দু সংস্কৃতিকে আঁকড়ে ধরেছিলেন, বইগুলোতে সেই তথ্যও তুলে ধরা হবে সংক্ষেপে।

আর সঙ্ঘের এই ঘোষণাতেই অশনি সংকেত দেখছেন কবির পরিবারের অন্যতম উত্তরসূরি, লেখক-গবেষক অঙ্কন কাজী।

আশার আলো আওয়ার ইসলাম

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে নজরুলকে নিয়ে নতুন নানা উদ্যোগ দেখা যাচ্ছে, তার কবিতা অনুবাদ করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে - এটা তো ভাল খবর। কিন্তু যারা এগুলো করছেন, তার মধ্যে তাদের একটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা আছে বলেও মনে হচ্ছে। কারণ তারা নজরুলকে হিন্দু কবি হিসেবে তুলে ধরতে চান।’

অঙ্কন কাজী বলেন, ‘যারা নজরুলের পাঠক, তারা জানেন হিন্দু-মুসলিমের দৃষ্টিকোণে তাঁর কবিতাকে মাপা হলে তার প্রতি বিরাট অবিচার করা হবে। বহু বিষয় নিয়ে লিখেছেন তিনি, সেগুলো সব এড়িয়ে গিয়ে তাকে যদি একজন হিন্দু কবি হিসেবে চিহ্নিত করা হয় সেটা আমার মতে খুবই গড়বড়ে ব্যাপার।"

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গবেষক মি. কাজীর মতে, আসলে এই উদ্যোগের পেছনে যে সংগঠনগুলো আছে তাদের ইতিহাস দেখলে নিশ্চিন্ত থাকার কোনও কারণ নেই।

দৌলতপুরে নজরুল

শঙ্কার জায়গাটা তুলে ধরে তিনি বলেন, ‘বিজেপি-আরএসএস প্রভাবিত এই সংগঠনগুলোর কাজের প্যাটার্নের সঙ্গে আমরা à