রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

বৃষ্টিতে মহাবিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ছাত্র মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান অতিবর্ষণে মহাবিপর্যয়ের সৃষ্টি হয়েছে, পাহাড় ধ্বসে সেনা সদস্যসহ অন্তত: ১৩১ জন নিহতের ঘটনায় গভীর শোক জানিছেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক ও সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ।

আজ প্রদত্ত এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতিবর্ষণের ফলে পাহাড় ধ্বসে নিহত নারী, পুরুষ, শিশু এবং উদ্ধার কাজে নিয়োজিত সেনা কর্মকর্তাসহ নিহত কয়েকজন সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করেন ও নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এ সকল মানুষের পাশে দাঁড়িনো নৈতিক দায়িত্ব বলে দেশবাসী কে পাশে দাঁড়িনোর আহবান জানান।

শোকবাণীতে নেতৃদ্বয় পাহাড় ধ্বসে আটকেপড়াদের উদ্ধার তৎপরতা জোরদারের ও আহ্বান জানান এবং আহতদের উন্নত চিকিৎসা প্রদান এবং হতাহত ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের এবং বিত্তবানদের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবী জানান।

পাহাড় ধসে নিহতদের প্রতি শীর্ষ আলেমদের শোক প্রকাশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ