সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

লন্ডনে গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম ডেস্ক: গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে  ১২ জনে।পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা শেষ হলে এ সংখ্যা আরো বাড়তে পারে। খবর বিবিসি।

অগ্নিকাণ্ডের আহত ৭০ জনের বেশি মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডের আগে নর্থ কেনসিংটনের ওই ভবনটিতে সংস্কার কাজ চলছিল। ওই সময় ভবনের বাসিন্দাদের অনেকেই গুরুতর অগ্নিকাণ্ডের ঝুঁকির ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন বলে জানা গেছে।

মুসলমানের কারণে বেঁচে গেলো গ্রেনফেল টাওয়ারের শত শত প্রাণ

ভবনের বাসিন্দাদের মধ্যে যারা প্রাণ নিয়ে বের হতে পেরেছেন তাদের অভিযোগ ভবনটির বাইরের দিকের আচ্ছাদনে ব্যবহৃত সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে।

তবে, ঠিক কী কারণে এবং কীভাবে সেখানে আগুন লাগে- তা নিয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটিতে এখনো অনেকে আটকে রয়েছেন। বাঁচার জন্য কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়েন নিচে। তবে, ভবনের অনেক বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন। স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের সম্পর্কে তথ্য চেয়ে পোস্ট দিচ্ছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তিনি বলেন, এ ঘটনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে, ভবনটিতে যখন আগুন লাগে সেখানে কয়েক শ মানুষ ছিলেন, যাদের বেশির ভাগই সে সময় ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে মোট ১২০টি ফ্ল্যাট রয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ